Wednesday, May 7, 2014

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দুটি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার ভোর ছয়টার দিকে কালিহাতি উপজেলার সরলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখেরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সুতা ভর্তি একটি ট্রাক উপজেলা সরলা এলাকার ১৬ নং ব্রিজের কাছে বিকল হয়ে পড়ে। 
এসময় ঢাকা থেকে উত্তর বঙ্গগামী রড বোঝাই আরেকটি ট্রাক সুতার ট্রাকটিকে পেছন থেকে ঢাক্কা দেয়। এসময় দুটি ট্রাকেই রাস্তার পাশে গাছের সঙ্গে ঢাক্কায় দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই উভয় ট্রাকের হেলপর ও একজন চালক নিহত হয়। আরেকজন চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। কারো নাম-পরিচয় জানা যাযনি।

No comments:

Post a Comment