Thursday, May 8, 2014

সেভেন মার্ডার: নারীসহ আটক ৩

সম্প্রতি নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের ঘটনায় এক নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে নরসিংদী থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দীন তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। 
এদের নাম মিন্টু, মাসুমা ও টিপু বলে জানালেও বিস্তারিত কিছু জানাননি তিনি। তদন্তের স্বার্থে যথাযথ তথ্যের ভিত্তিতে যে কাউকে আটক করা হতে পারে বলেও জানান তিনি। এর আগে এ হত্যা মামলায় প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নূর হোসেনের বাড়ি থেকে ১৬ জনকে আটক করে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

No comments:

Post a Comment