Thursday, May 8, 2014

সংকট মোকাবেলায় নাগরিক সমাজের ভূমিকা পর্যাপ্ত নয়

জাতীয় সংকট মোকাবেলায় সুশীল সমাজের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি এম হাফিজ উদ্দিন খান। তিনি বলেছেন, দেশে এখন জাতীয় সংকট চলছে।
এ সংকট মোকাবেলায় সুশীল সমাজকেই বিরোধী দলের ভূমিকা পালন করতে হয়। কিন্তু আমাদের সুশীল সমাজের ভূমিকা পর্যাপ্ত নয়। তিনি বলেন, গুম-খুন, অপহরণের প্রতিবাদে আমরা জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে একটি মানববন্ধনের ডাক দিয়েছিলাম। কিন্তু সেখানে অনেকেই উপস্থিত হননি। এটা প্রমাণ করে, আমরা ঐক্যবদ্ধ নই। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘গুম ও অপহরণ: নাগরিক উদ্বেগ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এ গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএসএম শাহজাহান, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার প্রমুখ। বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয় গত ২০১০ সাল থেকে চলতি বছরের এপ্রিল পযন্ত অপহৃত হয়েছেন ২৮২ জন।

No comments:

Post a Comment