Monday, May 12, 2014

‘তিন কর্মকর্তাকে ধরতে আইনি প্রক্রিয়া চলছে’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, অবসরে পাঠানো র‌্যাবের তিন কর্মকর্তাকে ধরতে আইনি প্রক্রিয়া চলছে। তারা নজরদারিতে আছেন, শিগগিরই তারা গ্রেপ্তার হবেন। সোমবার বিকালে সচিবালয়ে এক  বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
তাদের ধরতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন নির্দেশ দিয়েছে কি না জানতে চাইলে  প্রতিমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়া চলছে, মানে আমরা কাজ শুরু করেছি। আমাদের কাছে হাইকোর্টের নির্দেশ আছে। আমরা ব্যবস্থা নিচ্ছি। উল্লেখ্য, রোববার নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত অপহরণ ও খুনের ঘটনায় সাবেক প্রধান বিচারপতি বা আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন কারার জন্য একটি রিট দায়ের করা হয়। একই সঙ্গে অভিযুক্ত র‌্যাব সদস্যদের  গ্রেপ্তারের নির্দেশনা কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়। রিটের শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ সাত অপহরণ-খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাকরিচ্যুত র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

No comments:

Post a Comment