Sunday, May 18, 2014

চতুর্থ শিরোপা পেল বায়ার্ন

অতিরিক্ত সময়ের দুই গোলে জার্মান কাপ জিতল বায়র্ন মিউনিখ। শনিবার বার্লিন অলিম্পিক মাঠে অনুষ্ঠিত ফাইনালে বায়ার্ন ২-০ গোলে হারায় বরুসিয়া ডর্টমুন্ডকে। বায়ার্নের পক্ষে একটি করে গোল করেছেন আরিয়েন রোবেন ও থমাস মুলার। এজয়ে মওসুমের চতুর্থ শিরোপা জিতল পেপ গার্দিওলার শিষ্যরা।
এরআগে উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও বুন্দেসলিগার শিরোপা জিতেছিল বায়র্ন মিউনিখ। শনিবার দু’দল বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৭ মিনিটে জেরোমে বোয়েটাংয়ের ক্রস থেকে রোবেন গোল করলে এগিয়ে যায় বায়ার্ন। আর শেষ গোলটি করেন মুলার করেন ইনজুরি সময়ে।

No comments:

Post a Comment