Sunday, May 18, 2014

এফএ কাপ শিরোপা আর্সেনালের

দুই গোলে পিছিয়ে পড়েও অ্যারন রামসের নাটকীয় গোলে এফএ কাপে চ্যাম্পিয়ন হলো আর্সেনাল। শনিবার তারা হাল সিটিকে ৩-২ গোলে হারায়। এজয়ে ৯ বছর পর শিরোপার স্বাদ পেল ইংলিশ দলটি। সর্বশেষ ২০০৫ সালে এফএ কাপেই শিরোপা জিতেছিল আর্সেন ওয়েঙ্গারের শির্ষ্যরা। 
শনিবার আর্সেনালের মাঠে অনুষ্ঠিত ফাইনালে ৮ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় হাল সিটি। ম্যাচের ৪ মিনিটে হালসিটিকে গোল করে এগিয়ে দেন জেমস চেস্টার। ৮ মিনিটে কুর্তিস ডেভিসের দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ হয় হাল সিটির। ঘরের মাঠে পিছিয়ে পড়া আর্সেনাল ১৭ মিনিটে সান্তি কাসোরলার গোলে ব্যবধান ২-১ নামিয়ে আনেন। আর ৭১ মিনিটে লরেন্ত কোসাইনলি জোরালো শটে গোল করলে ২-২ সমতায় ফেরে আর্সেনাল। এরপার নির্ধারিত সময়ে একাধিক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কোন দল। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।  ১০৯ মিনিটে অ্যারন রামসের গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপরও গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারলে হার নিয়ে মাঠ ছাড়ে হাল সিটি।

No comments:

Post a Comment