Monday, May 19, 2014

ইতালি না ফ্রান্সে কিম-কানইয়ের বিয়ে!

ব্যাপক প্রস্তুতি আর জল্পনার পর অবশেষে বিয়ে করতে যাচ্ছেন কিম কারদাশিয়ান ও কানইয়ে ওয়েস্ট। আগামী ২৪ মে ফ্রান্সের রয়েল গার্ডেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে তাদের মতে, গুজব উঠেছিল যে তারা ইতালির ফ্লোরেন্সের ষোড়শ শতকের বেলভেডেয়ার ফোর্টে বিয়ে করবেন।
এর আগে বিবিসিকে জানানো হয়েছিল, কিম ও কানইয়ে ৩ লাখ ইউরো দিয়ে জায়গাটি বরাদ্দ দিয়েছেন। তবে এবার আবারো ইউকে এর একটি সংবাদমাধ্যম প্রকাশ করেছে যে তারা ফ্রান্সের রয়েল গার্ডেনে জাকজমকভাবে তাদের বিয়ের অনুষ্ঠান পালন করবে। ৩৬ বছর বয়সী র‌্যাপসঙ্গীতশিল্পী কানইয়ে গত বছরের অক্টোবরে মার্কিন রিয়েলিটি শো তারকা কিমের ৩৩তম জন্মদিনে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এটাই হবে কানইয়ের প্রথম বিয়ে। অন্যদিকে কানইয়ে হতে যাচ্ছেন কিমের তৃতীয় স্বামী। ২০০০ সালে সঙ্গীত প্রযোজক ডেমন থমাসকে ও ২০১১ সালে পেশাদার বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিসকে বিয়ে করেছিলেন তিনি।

No comments:

Post a Comment