Monday, May 19, 2014

আইনজীবী মহাসমাবেশ শনিবার, যোগ দেবেন খালেদা

আগামী ২৪ মে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত আইনজীবী মহাসমাবেশে যোগ দেবেন বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলে এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের এ কথা জানান। সারাদেশে অপহরণ, হত্যা, বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ এবং নারায়ণগঞ্জ বারের আইনজীবী অ্যাডভোকেট চন্দন কুমার হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যালয় প্রাঙ্গণে শনিবার এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া। সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment