Sunday, May 18, 2014

কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লা সদরে কন্টেইনারবাহী একটি ট্রেনের বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার সকালে রসুলপুর ও রাজাপুর রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনার শিকার হয় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেন। 
কুমিল্লা রেলওয়ে স্টেশনের সহকারী নির্বাহী প্রকৌশলী ইরফানুল হাসান জানিয়েছেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সুবর্ণ এক্সপ্রেস’ কুমিল্লা রেল স্টেশনে আটকে আছে। তিনি বলেন, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ইতিমধ্যে ঘটনাস্থলে রওনা দিয়েছে। লাইনচ্যুত ট্রেনটি সরালেই যোগাযোগ স্বাভাবিক হবে। তবে কখন রেল চলাচল শুরু হবে নির্দিষ্ট করে তা জানাতে পারেননি তিনি।

No comments:

Post a Comment