Sunday, May 18, 2014

জামাতার দেয়া আগুনে শ্বাশুরিসহ ৪ জনকে পুড়িয়ে হত্যা

পারিবারিক কলহের জেরে গোপালগঞ্জে ঘরের বাইরে  থেকে দরজায় শিকল লাগিয়ে জামাতার দেয়া পেট্টোলের আগুনে পুড়ে শাশুড়িসহ চার জন নিহত হয়েছেন। গতকাল মধ্যরাতে সদর উপজেলার ডুমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 
একই দিন সন্ধ্যায় জামাতা আজাদ মোল্লা মোবাইল ফোনে তার শাশুড়ি ফুড়িয়া বেগমকে (৬৫) আগুনে বাড়িঘর জ্বালিয়ে সবাইকে পুড়িয়ে মারার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন তার স্ত্রী শরিফা বেগম। নিহতরা হল- ওই গ্রামের মৃত দেলোয়ার গাজীর স্ত্রী ফুড়িয়া বেগম (৬৫), ফুড়িয়া বেগমের নাতি তামিম (৮), আমিনুর সরদার (১৩) ও নাতনি তনিমা (৫)। গোপালগঞ্জের এএসপি সার্কেল মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। অভিযুক্ত আজাদকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

No comments:

Post a Comment