আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যেমে টেনে হেঁচড়ে নামাতে হবে বলে
মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। বুধবার
দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ
মন্তব্য করেন।

বিএনপির
সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক জোটের পঞ্চম
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলেচনা সভার আয়োজন করা হয়। শাহ মোয়াজ্জেম
হোসেন বলেন, ব্রিটিশ সরকার, পাকিস্তানের সামরিক সরকারের চেয়েও কী বর্তমান
সরবার বেশি শক্তিশালী? তাদেরকে তাড়াতে পারলে এই আওয়ামী লীগ সরকারকেও তাড়ানো
যাবে। এদেরকে টেনে হেঁচড়ে ক্ষমতা থেকে নামাতে হবে। আন্দোলন ছাড়া তাদের
নামানোর কোনা পথ নেই। বিশ্বের বিভিন্ন আন্দোলনে যুব সমাজের ভূমিকার কথা
উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যতদিন যুবসমাজ জীবন না
দেয় ততোদিন আন্দোলন সফল হয় না। তাই বর্তমান আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের
মাধ্যমে ক্ষমতা থেকে নামাতে যুব সমাজের প্রতি আহ্বান জানান শাহ মোয়াজ্জেম
হোসেন।
No comments:
Post a Comment