Wednesday, May 21, 2014

একরাম হত্যায় বিএনপি নেতাকে আসামি করে মামলা

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হককে  হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ফেনী মডেল থানায় নিহতের ভাই রেজাউল হক জসিম বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন । 
মামলায় বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার ও অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়েছে। এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল রাতভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া শহরের বিরিঞ্চি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হত্যাকান্ডে ব্যবহৃত সন্দেহে একটি লাল রঙের প্রাইভেট কার ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এদিকে তিন দফা জানাজা শেষে নিহত একরামুল হকের লাশ দাফন করা হয়েছে। জানাজায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন অংশ নেন।

No comments:

Post a Comment