Wednesday, May 21, 2014

মোদির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৬ শে মে নয়া দিল্লিতে অনুষ্ঠিতব্য ওই শপথ অনুষ্ঠানে উপস্থিতির জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। 
শপথ অনুষ্ঠানে সার্কের সকল রাষ্ট্র ও সরকার প্রধানদের উপস্থিতি রাখতে মোদি বিশেষ আগ্রহও দেখিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে প্রথমে আমন্ত্রণপত্র পাঠানো হয়। তারপর পাঠানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। তবে এ অনুষ্ঠানে নওয়াজ শরিফ বা শেখ হাসিনা স্বশরীরে উপস্থিত থাকবেন নাকি প্রতিনিধি পাঠাবেন তা এখনও নিশ্চিত নয়। এর আগে লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের পর গত রোববার বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নরেন্দ্র মোদিকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মোদিকে বাংলাদেশ সফরে আসারও আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।

No comments:

Post a Comment