Thursday, May 8, 2014

গ্রেপ্তার করে অতিথি করুন: মমতাকে মোদি

নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে এসে সেখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তৃণমূল নেত্রীর উদ্দেশে মোদি বলেন, এখন তিনি পশ্চিমবঙ্গে আছেন, তাঁকে গ্রেপ্তার করার আহ্বান জানান মমতাকে।
তবে বন্দী করতে নয়, অতিথি করতে। আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় নির্বাচনী সমাবেশ করেন মোদি। ওই সব সমাবেশে পশ্চিমবঙ্গে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী, সারদা বিতর্ক, পরিবর্তনে ব্যর্থতাসহ বিভিন্ন প্রসঙ্গ তুলে মমতার সমালোচনা করেন গুজরাটের মুখ্যমন্ত্রী। ভারতে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের ব্যাপারে নিজের অবস্থান আবারও পুনর্ব্যক্ত করেছেন মোদি। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাবেন বলে জানান বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। পশ্চিমবঙ্গে হিন্দু-মুসলিম বিভাজনের উসকানি দিয়ে অনুপ্রবেশকারী হটানোর ডাক দেওয়ায় মোদির গ্রেপ্তার দাবি জানিয়েছিলেন মমতা। গত রোববার পশ্চিমবঙ্গের নদীয়ার কৃষ্ণনগরে দলীয় এক সমাবেশে মমতা এই দাবি জানান। মমতার ওই দাবির প্রসঙ্গ টেনে তাঁকে গ্রেপ্তারের চ্যালেঞ্জ ছুড়ে মোদি বলেন, ‘আমি এখানে আছি। আমাকে আপনার অতিথি করুন।’

No comments:

Post a Comment