Sunday, May 18, 2014

চট্টগ্রামে বিপুল ভিওআইপি সরঞ্জামসহ আটক ১

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ একজনকে আটক করেছে র‌্যাব। এসব ভিওআইপি সরঞ্জামের আনুমানিক দাম এক কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব। রোববার বিকেলে অভিযান চালিয়ে এসব ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 
র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক মফিজুল ইসলাম অভিযানের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তাদের কাছ থেকে উদ্ধার করা সরঞ্জামের মধ্যে আছে, ৯০৩টি বিভিন্ন মোবাইল কোম্পানির সিম কার্ড, ৯টি গেটওয়ে, ৯টি চ্যানেল ব্যাংক, ৪টি মডেম, ১টি রাউডার, ৫টি সুইচ, ১৩৪টি অ্যান্টেনা, ২টি সিপিইউ, ৪টি মনিটর, ১টি ল্যাপটপ।

No comments:

Post a Comment