গত বছরই ‘ইন দ্য সিটি’ এবং ‘এক্সোটিক’ গান দুটির মাধ্যমে শ্রোতা মাতিয়েছেন
বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। পর পর তার গাওয়া এবং পারফর্ম করা এই দুটি
গানের মিউজিক ভিডিও ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। অভিনয়ের পাশাপাশি বলিউডের
অন্য কোন অভিনেত্রী গায়িকা হিসেবে এতোটা সফলতা আগে পাননি। সেই ধারাবাহিকতায়
নতুন আরও একটি গান নিয়ে খুব শিগগিরই দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন
তিনি। এরই মধ্যে গানটি গেয়েছেন প্রিয়াংকা। ভিডিও ধারণের কাজও চলতি মাসে হবে
বলেই জানা গেছে।


এদিকে নতুন ও চমকদার খবর হলো, এতোদিন
শুধু অডিও ভিডিওতেই প্রিয়াংকার গান শুনেছেন শ্রোতারা। কিন্তু গেলো সোমবার
রাতে ভারতে একটি আন্তর্জাতিক মানের ব্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে প্রথমবারের
মতো লাইভ পারফর্ম করেছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত দর্শক প্রত্যাশাই করেননি
প্রিয়াংকার পারফরমেন্স থাকবে এখানে। হঠাৎ করেই তার নাম ঘোষণা করা হলে
করতালিতে মুখর হয়ে ওঠে মঞ্চ। এরপরই নিজের দুটি গান গেয়ে তাতে চোখ ধাঁধানো
পারফরমেন্স করেন এই অভিনেত্রী। এর আগে অনেক অনুষ্ঠানে প্রিয়াংকার কাছে গান
গাওয়ার অনুরোধ ছিল। কিন্তু কখনও তা করেননি তিনি। তবে এদিন তিনি যেমন
অসাধারণ গেয়েছেন, তেমননি পারফরমেন্সও করেছেন। এই পারফরমেন্সের পর নিজের
তৃতীয় গান খুব শিগগিরই প্রকাশের ঘোষণাও দেন তিনি। এখানে নিজের প্রথম লাইভ
গাওয়ার বিষয়টি নিয়ে প্রিয়াংকা নিজেও অনেক আনন্দিত। এ বিষয়ে তিনি বলেন, আমি
নিজেও অনেক বেশি প্রস্তুতি নেইনি এখানে গান গাইতে। খুব অল্প সময় পেয়েছি
রিহার্সেলের। তবে দর্শকদের সামনে এভাবে লাইভ গাইতে অনেক ভাল লেগেছে। আমি
নিজে উপভোগ করেছি। তবে একটু এক্সাইটেড ছিলাম। কারণ, এটা আমার জীবনের প্রথম
লাইভ গাওয়া ছিল। অভিজ্ঞতাটা দারুণ। আশা করছি এখন থেকে মাঝে মধ্যেই লাইভে
পারফর্ম করবো।
No comments:
Post a Comment