ভারতীয় প্রিমিয়ার লীগ আইপিএল-এ মঙ্গলবার মেজাজ গরম ম্যাচে শেষ হাসি
হাসলো মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ের নিজ মাঠে এতে তারা ১৯ রানে হারায় রয়েল
চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। আরব আমিরাতের মাটিতে আইপিএল-এর ৫ ম্যাচে
ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্স এতে স্বদেশে দেখলো টানা দ্বিতীয় জয় ।

আগে
ব্যাটিং শেষে ব্যাঙ্গালুরুকে ১৮৮ রানের বড় টার্গেট দেয় মুম্বই। জবাবে
১৬৮/৮ স্কোর নিয়ে শেষ হয় ব্যাঙ্গালোরের ২০ ওভার। এদিন ম্যাচে দু’দলের
খেলোয়াড়দের গরম মেজাজের আঁচ পান দর্শকরাও। কথা কাটাকাটি নিয়ে পরে এতে
পরস্পর আলাদা উত্তেজনা দেখান মুম্বইয়ের ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ড
ও ব্যাঙ্গালোরের অসি পেসার মিচেল স্টার্ক। পুরো ম্যাচে মেজাজী আচরণ দেখান
হরভজন সিং , বিরাট কোহলিরাও। টস হেরে আগে ব্যাটিংয়ে মুম্বই ইনিংসের শুরুটা
ছিল অতি সতর্ক। ওপেনিংয়ে অসি ব্যাটসম্যান বেন ডাঙ্ক ও চিধাম্বরম গৌতম ৫
ওভারে তোলেন মাত্র ২৯ রান। এক পর্যায়ে ৮৪ রানে চার উইকেট হারিয়ে দিশাহারা
দেখায় মুম্বই ইন্ডিয়ান্সকে। তবে পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক রোহিত শর্মা ও
কাইরন পোলার্ড ৯৭ রান তুলে নিয়ে বড় পুঁজি নিশ্চিত করেন মুম্বইয়ের। জবাবে
বিপরীত ছবি ছিল ব্যাঙ্গালুরুর সূচনায়। ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইল ও
পার্থিব প্যাটেলের ব্যাটিং নৈপুন্যে ১০ ওভার শেষে ৯৪/১ সংগ্রহ নিয়ে
পরিষ্কার ফেভারিট দেখাচ্ছিল ব্যাঙ্গালুরুকেই।
No comments:
Post a Comment