Thursday, May 8, 2014

বিএনপি কার্যালয়ে সামনে নেতাকর্মীদের দাঁড়াতে দেয়নি পুলিশ

অন্যদিন নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের গাড়ি রাখতে ও দলীয় নেতাকর্মীরা দাঁড়াতে পারলেও বৃহস্পতিবার সকাল থেকে কার্যালয়ের সামনে কোনো গাড়ি ও নেতাকর্মীদের দাঁড়াতে দেয়নি পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফিং করবেন বলে দলীয় নেতাকর্মীরা কার্যালয়ের সমানে জড়ো হন। 
বিএনপি নেতাকর্মীরা জানান, সকাল থেকেই হাবিলদার মাসুদের নেতৃত্বে পুলিশ বাহিনী বিএনপি অফিসের সামনে কোনো গাড়ি ও দলীয় নেতাকর্মীদের দাঁড়াতে দেয়নি। কিন্তু বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের রাস্তার দুই পাশে গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়ানো ছিলো। তারা জানান, নেতাকর্মীদের গাড়ি কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দিলেও মহাসচিবের গাড়িটি না সরানোর জন্য হাবিলদার মাসুসদকে বললে তিনি নেতাকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। গাড়ি সরানো ও নেতাকর্মীদের কেন দাঁড়াতে দিচ্ছেন না জানতে চাইলে হাবিলদার মাসুদ বাংলানিউজ বলেন, এটা আমাদের কোনো বিষয় নয়। ওপরে মহলের নির্দেশ রয়েছে বিএনপির কার্যালয়ের সামনে কোনো গাড়ি দাঁড়িয়ে রাখা যাবে না।

No comments:

Post a Comment