নারায়ণগঞ্জে ঘুমের পর খুন হওয়া সিনিয়র
আইনজীবী চন্দন সরকারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে নারায়ণগঞ্জে পৌঁছেছেন
বিএনপির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুর ১টায় হান্নান
শাহ’র নেতৃত্বে প্রতিনিধি দলটি নারায়ণগঞ্জে পৌঁছায়।

এর
আগে সকাল সাড়ে ১০টায় বিএনপির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে
নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হন তারা। যাওয়া আগ মহুর্তে নারায়ণগঞ্জ সিটি
করপোরেশনের মেয়ার ডা. সেলিনা হায়াত আইভিকে উদ্দেশ্য করে হান্নান শাহ বলেন,
দলের অন্য নেতাদের মতো গদির চিন্তা না করে বিএনপিকে সমাবেশের অনুমতি দিন।
নারায়ণগঞ্জে অপহরণের পর নিহতদের পরিবারকে সান্তনা দিতে হান্নান শাহ’র
নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল সকালে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হন।
হান্নান শাহ বলেন, আমাদের সকল কর্মসূচিই শান্তিপূর্ণ। আমরা শুধু নিতহদের
পরিবারকে শান্তনা দিতেই এ কর্মসূচি করতে চাচ্ছি। আপনি আমাদের সমাবেশ করার
সুযোগ দিন।
No comments:
Post a Comment