Monday, May 12, 2014

দোয়া চাইলেন মায়া

মন্ত্রিসভার বৈঠকে অংশ না নেয়ায় সকাল থেকেই আলোচনায় ছিলেন দুর্যোগ ব্যবস্থাপামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দুপুরের পর তিনি মন্ত্রণালয়ে যান। সাংবাদিকরা তার কাছে বৈঠকে অংশ না নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
তিনি বলেন, আমি কোন কথা বলতে চাই না, আপনারা আমার জন্য দোয়া করবেন।  বিকাল ৩টা ২৫ মিনিটের দিকে সচিবালয়ে যান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি নিজ দপ্তরে প্রবেশ করার পর বেশ কয়েকজন সাংবাদিক তার কক্ষে প্রবেশ করেন। সেখানে আলোচনার শুরুতেই প্রশ্ন আসে মায়ার মন্ত্রিসভার বৈঠকে অংশ না নেয়ার বিষয়ে। তবে তিনি এ বিষয়ে সাংবাদিকদের সরাসরি কোন জবাব দেননি। অসুস্থতার জন্যই কি মন্ত্রিসভায় বৈঠকে যোগ দেননি? এমন প্রশ্নে মায়া বলেন, আপনারা অনেক পড়াশোনা জানা মানুষ। এটা কি ধরনের কথা বলেন? দপ্তরে কথা বলার এক পর্যায়ে মায়া বলেন, হাতি গর্তে পড়লে চামচিকায়ও লাথি মারে। এমন সময়ে হেল্প করতে হয়। নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের সঙ্গে র‌্যাবের তিন কর্মকর্তা সরাসরি জড়িত ছিলেন বলে নিহতদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তিন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তিন কর্মকর্তার মধ্যে র‌্যাব-১১এর তৎকালীন অধিনায়ক কর্ণেল তারেক সাঈদ মোহাম্মদ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীরর মায়ার জামাতা।

No comments:

Post a Comment