নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সেভেন মার্ডারের
মূল হোতা পলাতক কাউন্সিলর নূর হোসেনের অন্যতম ঘনিষ্ঠজন সংরক্ষিত নারী আসনের
কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

রোববার
বিকাল ৬টায় নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকাতে অবস্থিত ফায়ার সার্ভিস
স্টেশনের সামনে থেকে তাকে জেলা ডিবির একটি টিম আটক করে। এর আগে বিকালে
নারায়ণগঞ্জ সার্কিট হাউজে সুশীল সমাজের লোকজনদের গণশুনানিতে অংশ নেন নীলা।
সেখান থেকে বেরিয়ে একটি মাইক্রোবাসে করে সিদ্ধিরগঞ্জের বাসায় যাওয়ার পথে
তাকে আটক করা হয়। নারায়ণগঞ্জ পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন ঘটনার
সত্যতা স্বীকার করেছেন। পুলিশ জানায়, সেভেন মার্ডারের প্রধান আসামি নূর
হোসেনের অবস্থান জানতে কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলাকে আটক করা হয়। পরে
তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নেয়া হয়। পুলিশ মনে করছে নীলার কাছ
থেকে নূর হোসেন সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে। এদিকে রাত ৯টার দিকে তাকে
ছেড়ে দেয় পুলিশ। ২০১১ সালের ৩০শে অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের
নির্বাচনে ৪নং ওয়ার্ড থেকে নূর হোসেন ও সংরক্ষিত নারী (৪, ৫ ও ৬) ওয়ার্ড
থেকে জান্নাতুল নীলা কাউন্সিলর নির্বাচিত হন। নির্বাচনের পর নূর হোসেন ও
নীলার ঘনিষ্ঠতা নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়। ২০১২ সালে এলাকায় রটে যায়
নীলাকে নূর হোসেন বিয়ে করেছে। তবে নীলা ইতিপূর্বে গণমাধ্যমকে বলেছেন, নূর
হোসেন তাকে রক্ষিতা বানাতে চেয়েছিল। তাকে ৩৫ লাখ টাকা মূল্যের গাড়ি উপহার
দিয়েছে। এ ছাড়া নূর হোসেনের কারণে নীলা তার স্বামীকে ডিভোর্স দেন।
No comments:
Post a Comment