কলম্বিয়ায় বাসে আগুন লাগার ঘটনায় কমপক্ষে
৩২ জন প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে একজন বাদে বাকি ৩১ জনই শিশু। ১০টি
শিশুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪০ থেকে ৫০টি শিশুকে গির্জার
একটি অনুষ্ঠানে নিয়ে যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনায় পড়ে বাসটি।

এ
খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ক্যারিবীয় উপকূলের কাছে অবস্থিত
ফান্ডেসিওন শহরতলির মেয়র লুজ স্টেলা ডুরান বলেন, ৩১টি শিশুর অগ্নিদগ্ধ লাশ
উদ্ধার করা হয়েছে। এদিকে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস টুইটারে এক বার্তায় শোক প্রকাশ
করেছেন। আগুনে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে বাসটিতে আগুন
লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
No comments:
Post a Comment