গত ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নালিশ করেছিলেন বলে মন্তব্য করেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কিন্তু উনি (খালেদা জিয়া) নালিশ করে
বালিশ পেয়েছেন।’ আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি
কলেজ মাঠে মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এক জনসভায় প্রধান
অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

৫
জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে না পেরে বিএনপি-জামায়াত মানুষ পুড়িয়ে
মেরেছে, মসজিদে আগুন দিয়ে পবিত্র কোরআন পুড়িয়েছে বলে মন্তব্য করেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে
শেখ হাসিনা বলেন, ‘উনি যা বলেন, করেন তা উল্টো। তিনি নির্বাচন নিয়ে
আমেরিকার কাছে নালিশ করেছিলেন। জিএসপি সুবিধা বন্ধে মার্কিন পত্রিকায়
আর্টিকেল লেখেন। বাংলাদেশের অগ্রগতি আগুন দিয়ে যখন থামাতে পারেন নাই, তখন
বিদেশের কাছে নালিশ করেছেন। উনি কি পেয়েছেন, নালিশ করে উনি বালিশ পেয়েছেন।
জনগণ ওনাকে ভাঙা জুতার বাড়ি দিয়েছে।’
No comments:
Post a Comment