Thursday, May 1, 2014

কোহলির সঙ্গে প্রেমের খবর স্বীকার ইসাবেলার

বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে বিরাট কোহলির প্রেমের গুঞ্জনটা আপাতত থেমে গেছে। গুঞ্জন থেমে ছিল ব্রাজিলীয় বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী ইসাবেলার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়েও।
তবে ইসাবেলা শেষ পর্যন্ত গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন, ভারতীয় ক্রিকেট তারকার সঙ্গে দুই বছর ধরে ‘ডেটিং’ করছেন তিনি। ইসাবেলার বরাত দিয়ে জি নিউজ জানায়, দুই বছর ধরে কোহলির সঙ্গে প্রেম চলছে তাঁর। এর বহু আগে থেকেই অবশ্য কোহলিকে ভালো লাগত ইসাবেলের। কিন্তু ভারতীয় ক্রিকেট তারকা শুরুর দিকে তাঁর সঙ্গে সম্পর্কে জড়াতে রাজি হচ্ছিলেন না। ইসাবেলের সঙ্গে কোহলিকে প্রথম দেখা যায় গত বছরের জুনে। সিঙ্গাপুরে শপিং করার সময় ক্যামেরাবন্দী হন তাঁরা। এর পরই তাঁদের প্রেমের খবর গণমাধ্যমে চাউর হয়। তবে এ ব্যাপারে সাংবাদিকেরা প্রশ্ন করলে চটে গিয়ে কোহলি বলেছিলেন, ‘এটা আমার ব্যক্তিগত ব্যাপার।

No comments:

Post a Comment