কানাডা থেকে বহুল আলোচিত পদ্মা সেতু দুর্নীতির তথ্য পেয়েছে দুর্নীতি দমন
কমিশন-দুদক। যেসব তথ্য পাওয়া গেছে তা আদালতে উপস্থাপন করবে রাষ্ট্রীয়
দুর্নীতিবিরোধী সংস্থাটি। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের
প্রধান কার্যালয়ে সংস্থাটির কমিশনার মো. শাহাবুদ্দিন চুপ্পু বাংলানিউজকে এ
তথ্য জানান। তিনি বলেন, কানাডা থেকে দুদক প্রণিধানযোগ্য তথ্য পেয়েছে যা
আদালতে উপস্থাপনযোগ্য এবং আমলে নেওয়ার মতো।

কীভাবে
কানাডা থেকে তথ্য পাওয়া গেছে? কানাডার আদালত বা সেদেশের পুলিশ দুদককে কোনো
তথ্য দিয়েছে কিনা- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুদক তার নিজস্ব সূত্রে
তথ্য পেয়েছে। সূত্রটি কী তা তদন্তের স্বার্থে প্রকাশ করতে চাই না। এসএনসি
লাভালিনের কর্মকর্তা রমেশের ডায়েরি বা ডায়েরির কোনো অনুলিপি দুদক পেয়েছে?
এর উত্তরে তিনি বলেন, তার ডায়েরির রেফারেন্স আমরা পেয়েছি। দুদক কমিশনার
বলেন, এখন আমরা মনে করছি, প্রণিধানযোগ্য তথ্য যেহেতু পাওয়া গেছে আমরা
শিগগিরই তদন্ত কাজে ইতি টানতে পারবো।
No comments:
Post a Comment