Sunday, May 18, 2014

‘রাডারবিহীন’ ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনরুজ্জীবিত করতে পারেন মোদি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বিষয়ক দুই বিশেষজ্ঞ মনে করছেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি ভারতের নিভু নিভু অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করতে পারবেন এবং মোহচ্যুত ও রাডারবিহীন যুক্তরাষ্ট্র-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন উৎসাহ বা প্রাণাবেগ যোগাতে সক্ষম হবেন। 
এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ১৯৯১ সাল থেকে দেশ দুটির সম্পর্ক নানা চড়াই-উৎরাই ও প্রতিকূলতার সম্মুখীন হয়েছে। মার্কিন দুই বিশেষজ্ঞ জেমস সি ক্ল্যাড ও ব্রেন্ট স্কোক্রফট ফরেইন পলিসি ম্যাগাজিনে লিখেছেন, মোদি ক্ষমতায় থাকা অবস্থায় সেই সম্পর্ক নতুন করে হালে পানি পেতে পারে। এশিয়ায় নিযুক্ত সাবেক মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স ক্ল্যাড লিখেছেন, মোদি যুগ হয়তো যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে বাস্তববাদীভাবে নতুন করে ছাঁচে ঢেলে গড়ার সুযোগ সৃষ্টি করতে পারে। তারা লিখেছেন, মোদি তার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, চীনের ব্যাপারে সতর্ক থাকার ক্ষেত্রে দিল্লি নিজস্ব কারণ রয়েছে। তারা আরও লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ভারত উভয় দেশই একটি দৃঢ় ও অবশ্যম্ভাবীভাবে একটি আরও সংযত অংশীদারিত্ব গড়ে তুলতে পারে এবং সেটা করা উচিত।

No comments:

Post a Comment