ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
সুদীর্ঘ এক দশকের ভিসা নিষেধাজ্ঞার অবসান ঘটতে চলেছে। গুজরাট দাঙ্গার পরই
মোদির যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন
প্রেসিডেন্ট বারাক ওবামা মোদিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

ভারতের
ঐতিহাসিক নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাফল্যের জন্য তিনি
মোদিকে অভিনন্দন জানিয়েছেন। দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করতে মোদিকে
ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান ওবামা। হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ কথা বলা
হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ওই বিবৃতিতে বলা হয়েছে,
প্রেসিডেন্ট উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত অংশীদারিত্বের
বিশেষ প্রতিশ্রুতি পূরণে তিনি মোদির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। এ
দুটি গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে সুবিস্তৃত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার
সম্পর্ককে বাড়াতে ও দৃঢ় করতে মোদির সঙ্গে কাজ করার ঘোষণা দেন মার্কিন
প্রেসিডেন্ট।
No comments:
Post a Comment