Monday, May 12, 2014

দুদকের মামলায় হেফাজত নেতা ইজাহারের বিচার শুরু

সম্পদ বিবরণী জমা না দেয়ায় দুর্নীতি দমন কমিশনের মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি ইজাহারুল ইসলামের  বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়।
এ বিষয়ে দুদকের আইনজীবী মেজবাহউদ্দিন চৌধুরী বলেন, সম্পদ বিবরণী দাখিলের জন্য মুফতি ইজাহারকে নোটিশ দিয়েছিল দুদক। কিন্তু বারবার  নোটিশ দেওয়া সত্ত্বেও সম্পদ বিবরণী দাখিল না করায় তাঁর বিরুদ্ধে দুদকের নোটিশ অমান্য করার আইনে মামলা হয়। গত বছর দুদক ওই মামলা করে। মামলায় গত ২৮শে এপ্রিল অভিযোগপত্র দাখিল করে দুদক। এই মামলায় তার বিরুদ্ধে  গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে  মুফতি ইজাহার পলাতক রয়েছেন।

No comments:

Post a Comment