ইয়েমেনের
পূর্বাঞ্চলে মার্কিন ড্রোন অভিযানে শীর্ষ জঙ্গি সংগঠন আল-কায়েদার ৬ জঙ্গি
নিহত হয়েছে। গত মাসে ইয়েমেনের সেনাবাহিনী জঙ্গি দমনে বিমান হামলা পরিচালনার
পর প্রথমবার ড্রোন হামলা চালানো হলো।
মারিব
প্রদেশের আল-হুসুন গ্রামের কাছে সন্দেহভাজন আল-কায়েদার সদস্যদের বহনকারী
একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা
এএফপি। ইয়েমেনে প্রায়ই ড্রোন অভিযান চালিয়ে থাকে যুক্তরাষ্ট্র। এর আগে
ইয়েমেনের সেনাবাহিনী ৩টি প্রদেশে গত ২৯শে এপ্রিল একটি বড় ধরনের বিমান
অভিযান চালিয়েছিল আল-কায়েদার বিরুদ্ধে।
No comments:
Post a Comment