কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চতুর্থ উপজেলা
পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে ১২ উপজেলায় ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮টা থেকে
এসব উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে।

উপজেলাগুলো
হচ্ছে- রংপুর সদর, কাউনিয়া, গঙ্গাচড়া, পীরগাছা উপজেলা, সিরাজগঞ্জের
কামারখন্দ উপজেলা, বরগুনার তালতলি উপজেলা, রাজবাড়ীর কালুখালী উপজেলা,
গাজীপুর সদর, টাঙ্গাইলের বাসাইল উপজলা, ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার
আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা। ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়ও
চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ভোট শুরু হয়েছে। ভোটের সকালে কোথাও কোনো
গোলযোগের খবর পাওয়া যায়নি। আগের কয়েক ধাপে ভোটের সময় সহিংসতা ও গোলযোগের
মাত্রা বেশি থাকলেও ষষ্ঠ ধাপের এই উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও
শান্তিপূর্ণ হবে বলে আশা করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। চতুর্থ
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্ব প্রায় গোলযোগহীন হলেও তার পরের তিনটি
পর্বে সহিংসতা ধারাবাহিকভাবে বাড়ে, সব মিলিয়ে নিহত হন সাতজন। পঞ্চম পর্বে
গোলযোগ-সহিংসতা না থাকলেও অনিয়মের অভিযোগ ছিল বেশ।
সিরাজগঞ্জে ভোটারদের উপস্থিতি কম
সিরাজগঞ্জ থেকে সিনিয়র রিপোর্টার কাফি কামাল জানান, সকাল থেকে শুরু হওয়া নির্বাচনে কামারখন্দের বেশিরভাগ ভোটকেন্দ্র খাখা করছে। ভোটারদের অনুপস্থিতিতে অলস সময় কাটাচ্ছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রথম ২ ঘন্টায় বেশিরভাগ বুথে ভোট কাস্ট হয়েছে ২ থেকে ২৫টি। কামারখন্দের কোনাবাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয়, বৈদ্যাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুগবেলায় লুৎফিয়া উচ্চ বিদ্যালয়সহ অন্তত ৬টি কেন্দ্র ঘুরে সকাল থেকে এমন দৃশ্য দেখা গেছে। কোন কেন্দ্রেই ভোটারদের লাইন দেখা যায়নি। এ ব্যাপারে এলাকার ভোটাররা জানান,ধানকাটার মৌসুম হওয়ায় ভোটাররা সবাই মাঠে কাজে ব্যস্ত। দুপুরের পর ভোটারদের চাপ বাড়তে পারে। সকাল থেকে এসব কেন্দ্র কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্ন এলাকা থেকে ভোটকেন্দ্র দখলের গুজব শোনা যাচ্ছে। তবে সংশ্লিষ্টরা এসবের সত্যতা জানাতে পারেননি। এদিকে ভোটকেন্দ্র লক্ষ্য করে বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও র্যাব পুলিশকে টহল দিতে দেখা গেছে। এসব এলাকায় মোট ভোটার ৮৯ হ্জাার ৯৯২। উপজেলা চেয়ারম্য্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৪ জন করে প্রতিদ্বন্ধিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান ৭জন। এদিকে জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ নং মহিলা বুথে তিনটি ব্যালটের পুরোটাই সিল মারা অবস্থায় পাওয়া গেছে। আওয়ামী লীগ দলীয় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবদুল মতিন চৌধুরীর আনারস প্রতীক,ভাইস চেয়ারম্যান আানিসুর রহমানের টিউবওয়েল, মহিলা ভাইস চেয়ার্যমান প্রার্থী শম্পা রহমানের ফুটবল প্রতীকের পুরো ব্যালটে সিল মারা। এ বিষয়ে ওই বুথের সহকারি প্রিসাইডিং অফিসার সুলতানা রাবেয়া বলেন, হঠাৎ করেই কয়েকজন পুরুষ লোক এই বুথে ঢুকে সিল মারে।

No comments:
Post a Comment