এফডিসির প্রধান রাস্তা ধরে হাঁটছি আমরা৷
রাতের প্রথম প্রহর৷ বেশ নিরিবিলি৷ রাস্তার দুপাশে আলো-আঁধারির লুকোচুরি৷
এফডিসিজুড়ে শুটিংয়ের ডামাডোলও তেমন একটা নেই৷ চিত্রনায়ক জসীম ফ্লোরের
সামনে হঠাৎ কিছু মানুষের জটলা চোখে পড়ল৷ কাছাকাছি যেতেই ভেতর থেকে গানের
শব্দ৷

মূল
স্টুডিওর ভেতরে ঢুকে দেখি এলাহি কাণ্ড! ফ্লোরজুড়ে পানি৷ মাখঝানে গোল
একটা বড় মঞ্চ৷ চার ধার দিয়ে পানির ফোয়ারা৷ মঞ্চজুড়ে লাল-নীল-সবুজ আলোর
ঝলকানি৷ মঞ্চে নতুন নায়ক-নায়িকা জয়-শিরিন শিলাসহ একদল নৃত্যশিল্পী৷ নৃত্য
পরিচালক হাবিব মুদ্রা তুলে দিচ্ছেন৷ দেখি, একপাশে মনিটরে বসে ক্যামেরার
লোকেশন ঠিক করে নিচ্ছেন পরিচালক ওয়াজেদ সুমন৷ ফাঁকে কথা বলি তাঁর সঙ্গে৷
বললেন, ছবিতে থার্টি ফাস্ট নাইটে নাচ-গানের জমকালো অনুষ্ঠানের আয়োজন করা
হয়৷ সে ধরনের একটা দৃশ্য ধারণ করা হবে৷ এর মধ্যে হাবিব এসে পরিচালককে
বললেন, ‘ভাই, সব ঠিকঠাক৷ এখন শুরু করতে পারেন৷’ পরিচালক হাঁক দিলেন, সবাই
প্রস্তুত? আর কিন্তু বেশি সময় দেওয়া যাবে না৷ এখনো অনেক কাজ বাকি৷ এদিকে
বেজে উঠল, ‘ওরে ওরে ও রসিয়া...’ গানটি৷ রং-বেরঙের আলোয় গানের সঙ্গে
নৃত্যের তালে জমে ওঠে মঞ্চ৷ কিন্তু বাইরে তখন রাতের প্রথম প্রহর পেরিয়ে
গেছে৷ থেমে আসছে এফডিসির কোলাহল৷
No comments:
Post a Comment