Thursday, May 8, 2014

বলিউড 'তিনি রজনীকান্ত'

‘ডিম আগে, না মুরগি আগে’—এই প্রশ্নের উত্তর কে জানে, বলুন তো? রজনীকান্ত! একবার রজনীকান্ত একটা আপেল এক কামড় খেয়ে ছুড়ে ফেলে দিযেছিলেন৷ স্টিভ জবস সেটি কুড়িয়ে পেয়েই নাকি তাঁর কোম্পানির নাম রাখেন ‘অ্যাপল’৷ রজনীকান্তের কম্পিউটার যখনই হ্যাং করে, তখনই নাকি মাইক্রোসফট বুঝতে পারে, উইন্ডোজের নতুন ভার্সন ছাড়ার সময় হয়েছে৷ এই রজনী একবার হাঁচি দিয়েছিলন আর তাতেই ভারত মহাসাগরে সুনা​িম হয়ে গিয়েছিল৷ যাঁর কথা বলছি, তাঁকে যদি এখনো চিনতে না পারেন, খবরদার ভুলেও গুগলে খুঁজতে যাবেন না, ভুল বানান লিখে সার্চ দিলে গুগল কিন্তু বলবে না ‘ডু ইউ মিন রজনীকান্ত?’ গুগল তখন বলবে ‘এখনো সময় আছে, ভাগেন’৷
দক্ষিণী ছবিজগতের রাজাধিরাজ, কিংবদ​িন্ত অভিনেতা রজনীকান্তকে নিয়ে এ রকম অসংখ্য জোকস প্রচলিত আছে ভারতে৷ অবাক হলেও সত্য, এই জোকসগুলোকেও অন্ধভাবে বিশ্বাস করেন রজনীভক্তরা৷ আর বিশ্বাস কেনই বা করবেন না বলুন! আসলে তাঁর ছবিতে এমন সব ঘটনা ঘটে, যা দেখলে মানুষ বিশ্বাস করতে বাধ্য হবেই, রজনীকান্ত পারেন না এমন কিছুই নেই! রজনীকান্তের ছবি মানেই তাঁর ভক্তদের জন্য বিশাল উৎসবের উপলক্ষ৷ বিশেষ করে, দক্ষিণ ভারতে ভোর পাঁচটাতেই শুরু হয়ে যায় তাঁর ছবি প্রদর্শন৷ সেই কাকডাকা ভোরেই ভক্তরা বাজি পুড়িয়ে, ঢোল বাজিয়ে, ফুলের তোড়া নিয়ে সাড়ম্বরে দেখতে যান তাঁর ছবি৷ সেই উৎসব যেন আবারও শুরু হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার রাত থেকেই৷ ফিল্মি দুনিয়ার কোটি কোটি মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখা ভক্তদের কাছে ঈশ্বরতুল্য ‘সুপারস্টার রজনীকান্ত’-এর নতুন ছবি কোচাদাইয়ান মুক্তি পেতে যাচ্ছে যে আগামীকাল শুক্রবার!
শারীরিক অসুস্থতার জন্য রজনী ফিল্মি ক্যারিয়ার থেকে সরে ছিলেন তিন বছরেরও বেশি সময়৷ এর মধ্যে দেড় বছর ধরেই আজ-কাল-পরশু বহুবার নতুন ছবি মুক্তির দিনক্ষণ শোনা গেছে৷ তবে সব অপেক্ষার অবসান ঘটিয়ে রজনী সত্যি সত্যিই এবার দেখা দিতে যাচ্ছেন ভক্তদের৷ রজনীকান্তের কোচাদাইয়ান ভারতের প্রথম মোশন ক্যাপচারড থ্রি-ডি অ্যানিমেশন ছবি, যেটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে৷ ১২৫ কোটি রুপি বাজেটের এই ছবি তামিল-হি​িন্দর পাশাপাশি বাংলা, ইংরেজি, হিন্দি, পাঞ্জাবি, তেলেগু, মারাঠি, ভোজপুরি ও জাপানি ভাষায় মুক্তি পাবে৷ ছবিটিতে রজনীকান্ত অভিনয় করেছেন পুরাকালের এক রাজার চরিত্রে৷ রজনীকান্তের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে৷ গত বছর চার-চারটি সুপারহিট ছবি উপহার দেওয়া দীপিকা সাফল্যের টাট্টু ঘোড়ায় চেপে ছুটতে চান এ বছরও৷ এ ছাড়া ছবিতে থাকছেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফও৷ কোচাদাইয়ান দিয়েই পরিচালক হিসেবে নাম লেখালেন রজনীকান্তের মেয়ে সৌন্দ্রায়া রজনীকান্ত অশ্বিন৷ রজনীকান্তের আসল নাম মারাঠি এক বীরের নাম অনুসারে-শিবা​িজ রাও গায়কোয়াড়৷শৈশব কেটেছে অসচ্ছল জীবনের সঙ্গে লড়াই করে৷ জীবনের বিভিন্ন সময় পেটের দায়ে কখনো হয়েছেন কুলি, কখনো আবার বাসের সহকারী৷ বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশনে বাসের সহকারী হিসেবে কাজ করা অবস্থায় নাটকে অভিনয় করতেন৷ সেখানেই তামিল চলচ্চিত্র পরিচালক কে বলচান্দেরের নজর কাড়েন রজনী৷ তাঁর হাত ধরেই ১৯৭৫ সালের ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তামিল ছবি আপুর্ভা রাঙ্গালাল-এর মাধ্যমে রুপালি জগতে পদার্পণ রজনীকান্তের৷ তিন দশকেরও বেশি স্থায়ী ক্যারিয়ারে রজনীকান্তের ঝুলিতে রয়েছে ছয়টি তামিলনাড়ু ফিল্ম অ্যাওয়ার্ড এবং একটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড৷ অর্জন করেছেন ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘পদ্মভূষণ’৷ বলিউডসহ ভারতের বিভিন্ন অঞ্চলের ছবিতে অভিনয়ের পাশাপাশি তিনি অভিনয় করেছেন হলিউডের ছবিতেও৷ তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ২০১০ সালের এন্থিরান৷ হিন্দি সংস্করণে এই ছবির নামই রোবট৷ এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন৷ দেড় শর বেশি ছবিতে অভিনয় করা রজনীকান্ত ৬৩ বছর বয়সেও যেভাবে এখনো অভিনয় চালিয়ে যাচ্ছেন, তাতে রজনীভক্তরা এ কথা বলতেই পারেন, এক হাজার বছর পর রোবটরা ছবি তৈরি করবে, যার নাম হবে ‘রজনীকান্ত’৷

সাজিদুল হক
বলিউড হাঙ্গামা, ওয়ান ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, উইকিপিডিয়া অবলম্বনে

No comments:

Post a Comment