ঝালকাঠিতে প্রকাশ্য দিবালোকে মালিকের চোখ
ফাঁকি দিয়ে এক জুয়েলারি দোকান থেকে ৩০ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে
নারী প্রতারক চক্রের সদস্যরা। সোমবার দুপুরে জেলা শহরের ডাক্তারপট্টি
এলাকার মা-মণি গোল্ড হাউজে এ ঘটনা ঘটে।

দোকানের
মালিক মো. লাভলু শেখ বাংলানিউজকে জানান, দুপুরে বোরকা পরিহিত ৩ নারীসহ ৫
নারী ক্রেতা সেজে তার দোকানে আসেন। এ সময় ওই নারীরা চেইন, আংটি, কানের
দুলসহ বিভিন্ন স্বর্ণালংকার দেখার ছলে তাকে ব্যতিব্যস্ত করে তোলে।
একপর্যায়ে কৌশলে সোকেজ থেকে প্রায় ৩০ ভরি অলঙ্কার নিয়ে সটকে পড়ে তারা।
কিছুক্ষণ পর চুরির ঘটনাটি ধরা পড়লে তিনি থানায় খবর দেন। তবে প্রতারকদের
হদিস পাওয়া যায়নি। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিলা মণি
চাকমা বাংলানিউজকে জানান, প্রতারকদের গ্রেফতারের চেষ্টা চলছে।
No comments:
Post a Comment