বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার
বিচারিক আদালত স্থানান্তরের প্রতিবাদে এবং সারাদেশে দলীয় নেতাকর্মীদের খুন,
গুম ও হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
সোমবার বেলা ১১টায় শহরের শহীদ হাসান চত্বরের মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত
হয়।

চুয়াডাঙ্গা
জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে
বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান খাঁন বাবু,
ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা ও মজিবুল হক মালিক মজু
প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, সারাদেশে সরকারি দলের নেতাকর্মীরা খুন-গুম
করে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করলেও তাদের কোনো বিচার হচ্ছেনা। সমাবেশ
থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার আদালত স্থানান্তরের কঠোর
প্রতিবাদ জানানো হয়।
No comments:
Post a Comment