লিবিয়ায় চলমান বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতার
মধ্যেই পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো। দেশটির নির্বাচন কমিশন
আগামী ২৫শে জুন পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এ খবর দিয়েছে
অনলাইন বিবিসি।

২০১২
সালে ধর্ম নিরপেক্ষ দলগুলো ২০০ সদস্যের জেনারেল ন্যাশনাল অ্যাসেম্বলির আসন
জিতেছিল। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হবার পর এটাই
ছিল প্রথম পার্লামেন্ট নির্বাচন। লিবিয়া গৃহযুদ্ধের পথে অগ্রসর হচ্ছে, এমন
আশঙ্কার মধ্যেও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে কিনা, তা নিয়ে
রয়েছে সংশয়। এদিকে লিবিয়ার সরকার সেনাবাহিনী ত্যাগ করা বিদ্রোহী সাবেক
জেনারেল খলিফা হাফতারের বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগ এনেছে।
হাফতার অবশ্য সে অভিযোগ অস্বীকার করেছেন। গত রোববার রাজধানী ত্রিপোলিতে
পার্লামেন্ট ভবনে হামলা চালায় হাফতারের সহযোগীরা। তার গঠিত মিলিশিয়া দল
লিবিয়ান ন্যাশনাল আর্মি পার্লামেন্ট রহিতকরণের আহ্বান জানিয়েছে। এদিকে এখন
পর্যন্ত পরিকল্পিত সংবিধান অলিখিতই রয়ে গেছে। গত মার্চ থেকে এ পর্যন্ত
তিনবার লিবিয়ায় প্রধানমন্ত্রীত্বের পরিবর্তন হয়েছে।
No comments:
Post a Comment