Wednesday, May 21, 2014

পাকিস্তানে সেনা অভিযানে ৮০ গেরিলা নিহত

পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে রাতভর পরিচালিত বিমান অভিযানে ৮০ জনেরও বেশি গেরিলা যোদ্ধা নিহত হয়েছে। নিহতদের মধ্যে গুরুত্বপূর্ণ বহু গেরিলা নেতাও রয়েছেন বলে জানা গেছে। পাকিস্তান সেনাবাহিনী এ বিমান অভিযান পরিচালনা করে। 
সারারাত ধরে চালানো বিমান হামলায় আহত হয়েছে আরও অনেকে। তবে আহতের সংখ্যা প্রাথমিকভাবে জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। মীর আলী ও বোয়াসহ বেশ কিছু অঞ্চলে গেরিলা যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়।

No comments:

Post a Comment