Thursday, May 8, 2014

আ’লীগ ভারতের প্রেসক্রিপশন দিয়ে দেশ চালাচ্ছে

আওয়ামী লীগ ভারতের প্রেসক্রিপশন দিয়ে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এতে সভাপতিত্ত্ব করেন সংগঠনটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ সকল বন্দিদের মুক্তি এবং সর্বসাধারণের জান-মাল নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ সভার আয়োজন করে যুবদল।  তিনি বলেন, ভারত যেভাবে বলছে ঠিক সেইভাবে দেশ চালাচ্ছে আওয়ামী লীগ। কিন্ত‍ু দু:খ ভারতের মতো দেশ প্রেম নেই আওয়ামী লীগের। মির্জা আব্বাস বলেন, দেশে হত্যা, গুম, খুন নতুন নয়। শেখ মুজিবুর রহমানের আমলেও এই দেশে মানুষ নিরাপদে থাকতে পারেনি। সব সময় আতংকে বসবাস করতেন। এখন শেখ হাসিনার আমলে নতুন কৌশলে হত্যা, গুম, খুন হচ্ছে। এখনও মানুষ নিরাপদে বসবাস করতে পারছেন না। তিনি আরও বলেন, এই গুম, খুন, হত্যা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। কিন্ত গুম, খুন করে কিছু দিন টিকে থাকতে পারলেও বেশি দিন পারবেন না। বাংলার জনগণের আন্দোলনে বাধ্য হবেন ক্ষমতা ছেড়ে দিতে। সেদিন বিএনপি নয়, আওয়ামী লীগ ধবংস হয়ে যাবে। বিএনপির যুগ্ম-মহাসচিব মো. বরকত উল্লাহ্ বুলু বলেন, নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এই সরকারের কাছে কোনো বিচার আশা করা যায় না। এই সরকার শুধু ক্ষমতায় থাকার জন্য সকল ধরনের ব্যবস্থা করছে। শেখ হাসিনার উদ্দেশে বরকত উল্লাহ্ বুলু বলেন, আপনার বাবা শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে ক্ষমতায় থাকতে পারেন নাই। আপনেও ক্ষমতা থাকতে পারবেন না।

No comments:

Post a Comment