Tuesday, May 6, 2014

যৌন লালসা চরিতার্থ করতে গিয়ে...

নিজের যৌন লালসা চরিতার্থ করতে গিয়ে জার্মানিতে এক মা প্রসবের ৩০ মিনিটের মধ্যে হত্যা করেছে তার নবজাতককে। শিশুটি জন্ম নেয়ার সঙ্গে সঙ্গে সে শিশুটির গলা কেটে দেয়। তার আশঙ্কা ছিল, শিশুটি তার যৌন জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারে। ওই মায়ের নাম নাদিনে কোয়েইগ (২০)।
তার বিরুদ্ধে এমন অভিযোগ গঠন করেছে আদালত। সেখানে শুনানিতে প্রসিকিউটর উলরিক ক্লেইন বলেছেন, শিশুটি বড় হলে ওই নারীর যৌন জীবন ব্যাহত হতো। তাই সে শিশুটিকে হত্যা করেছে। তিনি অভিযুক্তের দিকে তাকিয়ে বলেন, তুমি শিশুটির গলা কেটে দিয়েছ। এতে রক্তপাত হতে হতে সে মারা গিয়েছে। ঘটনার সময় ওই নারী অবস্থান করছিলেন তার পিতৃগৃহে। তবে তার পরিবারের সদস্যরা বলেছেন, সে অন্তঃসত্ত্বা ছিল এ কথা তারা জানতেনই না। সে শিশুটিকে হত্যা করে তাদের বাড়ির কাছে একটি বাজারের বস্তায় ঢুকিয়ে তা দানিউব নদীর পাশে পথে চাপা দিয়ে রাখে। এ ঘটনায় গোয়েন্দারা খোঁজাখুঁজি করে ওই ঘাতক মায়ের সন্ধান পেয়ে যান। পুলিশ তাকে আটক করতে গেলে তার মা কারস্টিন (৪৪) প্রচণ্ড ক্ষেপে যান। তিনি একটি নোটে লিখেছেন, আমি জানি আমার মেয়ে কি করেছে। তিনি নিজে ট্রেনের নিজে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করার আগে এই নোট লিখে গিয়েছেন।

No comments:

Post a Comment