সৌদি আরবে মার্স (এমইআরএস) করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা
দাঁড়িয়েছে ১১৫ জনে। এসব নিহতের মধ্যে একজন বাংলাদেশীও রয়েছেন। গতকাল সৌদি
আরবের স্বাস্থ্য কর্মকর্তরা এ বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির স্বাস্থ্য
মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশিত তথ্যে বলা হয়, বাণিজ্যিক শহর জেদ্দায়
করোনা ভাইরাসে ৩ জন মারা গেছেন। এর মধ্যে দু’জন মহিলা।

ওয়েব
সাইটে আরও জানানো হয়, এ ভাইরাসে রাজধানী রিয়াদে গত শুক্রবার ৭৭ বছর বয়সি
এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে ৪১৪ জন ব্যক্তির শরীরে এই ভাইরাসের
সন্ধান পাওয়া গেছে। মার্স করোনা ভাইরাস ২০১২ সালের সেপ্টেম্বরে সৌদি আরবে
ছড়িয়ে পড়ে। এটি একটি জটিল ভাইরাস। এতে আক্রান্ত হলে ঠাণ্ডার পাশাপাশি
শ্বাস-প্রশ্বাসে তীব্র কষ্ট হয়। এ রোগের টিকা এখন পর্যন্ত আবিস্কার হয়নি।
২০০৩ সালে সার্স ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বে প্রায় ৮০০ মানুষ মারা যায়।
বিশেষজ্ঞরা এই শ্বাসরোধী দুটি ভাইরাস ছড়িয়ে পড়ার মাঝে কিছু মিল লক্ষ্য
করেছেন। সার্সের কারণে জ্বর বা কফের মাধ্যমে যেভাবে বিষয়টি নিউমোনিয়ার দিকে
যায়, মার্সের মাধ্যমে বিষয়টি একই বলে গবেষণায় বেরিয়ে এসেছে বলে জানিয়েছে
বিশেষজ্ঞরা। সার্স রোগীর মাত্র শতকরা ৮ ভাগ মৃত্যুবরণ করে, সেখানে মার্সের
মাধ্যমে মৃত্যুর শতকরা হার ৬৫ ভাগের মতো। তা ছাড়া অনেক ক্ষেত্রে ডাক্তাররা
এই রোগের বিস্তার কিভাবে রোধ করা যায় সে সম্পর্কে কোন তথ্য দিতে পারছে না।
তবে গবেষকরা ধারনা করছে, মার্স ভাইরাস উটের মাধ্যমে এসেছে।
No comments:
Post a Comment