রাজধানীর মোহাম্মদপুরে ঘাতক ট্রাকের চাপায়
মা ও শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পিতা। সোমবার সকাল ছয়টায়
মোহাম্মদপুরের নূরজাহান রোডে দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়েন
স্বামী-স্ত্রী-সন্তান সহ একই পরিবারের তিনজন।

ট্রাকটি
তাদের বহনকারী রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এ সময়
ঘটনাস্থলেই মারা যান রেবেকা বেগম (২৫) নামের ওই নারী। আহত হন তার রিকশা
চালক স্বামী খোরশেদ আলম (৩০) ও সন্তান আ.রহিম (৯)। সঙ্গে সঙ্গেই আহত খোরশেদ
ও রহিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলেও চিকিৎসাধীন
অবস্থায় বেলা তিনটায় মারা যায় শিশু রহিম। আহত খোরশেদ বাংলানিউজকে জানান,
সকালে স্ত্রী ও ছেলেকে নিয়ে নিজে রিকশা চালিয়ে নূরজাহান রোড ধরে যাওয়ার সময়
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে অবস্থিত গ্লাস ফ্যাক্টরির কাছে ট্রাকটি তাদের
রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় রিকশা থেকে ছিটকে পড়ে তিনজনই ট্রাকের
নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান স্ত্রী রেবেকা। মোহাম্মদপুর থানার উপ
পরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন বাংলানিউজকে দুর্ঘটনায় হতাহতের বিষয়টি
নিশ্চিত করেছেন।
No comments:
Post a Comment