Tuesday, May 13, 2014

বিসিএলে চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা জিতল দক্ষিণাঞ্চল। ফাইনালে বিসিবি উত্তরাঞ্চলকে ২১৩ রানে হারিয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে আব্দর রাজ্জাকের ৬ উইকেট নিয়ে দক্ষিলাঞ্চলের জয়ে বড় ভূমিকা রাখেন। জয়ের জন্য শেষ দিন ৭ উইকেট প্রয়োজন ছিল দক্ষিণাঞ্চলের।
আর টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলা উত্তরাঞ্চলের  প্রয়োজন ছিল ৩১৯ রান। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট  স্টেডিয়ামে ৩ উইকেটে ২৫৪ রান নিয়ে খেলা শুরু করা উত্তরাঞ্চল তাকিয়ে ছিল আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান নাসির হোসেন ও ফরহাদ হোসেনের দিকে। আগের দিন লড়াইয়ের ইঙ্গিত দিলেও শেষ দিন আর পারেনি উত্তরাঞ্চল। চতুর্থ উইকেট জুটির প্রতিরোধ ভাঙার পর নিয়মিত উইকেট হারায় তারা। শেষ দিনের প্রথম সেশনেই ৩৫৯ রানে অলআউট হয়ে যায় দলটি। দিনের দ্বিতীয় ওভারেই আল-আমিন হোসেনের চমৎকার এক বলে নাসির (৬৭)  বোল্ড হয়ে  সাজ ঘরে ফিরলে ধাক্কা খায় উত্তরাঞ্চল। পরের ওভারেই তানভীর হায়দারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ফরহাদ হোসেন তখনো উইকেটে ছিলেন বলে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছিল উত্তারাঞ্চল। কিন্তু পরপর দুই ওভারে ফরহাদ রেজা (১৬) ও ফরহাদ হোসেনকে (১২৯) বিদায় করে দক্ষিণাঞ্চলের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন রাজ্জাক। অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে এরপর আর বেশি দূর এগোয়নি উত্তরাঞ্চলের ইনিংস। ১০২ রানে ৬ উইকেট নিয়ে অধিনায়ক রাজ্জাকই দক্ষিণাঞ্চলের সেরা বোলার। শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম দ্বিশতক করা ইমরুল কায়েস হয়েছেন ম্যাচ সেরা। ৫১১ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রকারী এই বাঁহাতি ব্যাটসম্যান। টানা দ্বিতীয়বার রানার্সআপ হওয়া উত্তরাঞ্চলের তাইজুল ইসলাম জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। ১৭.২৪ গড়ে ৩৭ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল: প্রথম ইনিংস- ২৭১/১০, দ্বিতীয় ইনিংস- ৫৩৬/১০
বিসিবি উত্তরাঞ্চল: প্রথম ইনিংস- ২৩৫/১০, দ্বিতীয় ইনিংস- ৩৫৯/১০
ফল: প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল জয়ী ২১৩ রানে।

No comments:

Post a Comment