ভারতীয় প্রিমিয়ার লীগে(আইপিএল) তৃতীয় জয়
পেল বর্তমান চ্যাম্পিয়ন মুম্বই। গতকাল হায়দরাবাদকে ৭ উইকেটে হারায় রোহিদ
শর্মার দল। প্রথমে ব্যাটিং করে ১৫৭ রান তুলে হাদরাবাদ। জবাবে অম্বাতি রাইডু
ও লেন্ডল সিমন্সের চমৎকার জুটিতে ৭ উইকেট ৮ বল বাকী থাকতে ১৫৮ রান তুলে
ফেলে মুম্বই। রাইডু ও সিমন্স গড়েন ১৩০ রানের জুটি। এজয়ে ৯ ম্যাচে ৬ পয়েন্ট
নিয়ে ৬ষ্ঠ স্থানে মুম্বই।

আর
সমান ম্যাচে হায়দরাবাদ ৮ পয়েন্ট নিয়ে রয়েছে ৫ম স্থানে। সোমবার ঘরের মাঠে
টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩১ রানে শিখর ধাওয়ানের উইকেট হারায় স্বাগতিকরা। তবে
দ্বিতীয় জুটিতে অ্যারন ফিঞ্চ ও লোকেশ রাহুল ৩৯ রানের সংগ্রহ করলে প্রাথমিক
চাপ সামাল দেয় তারা। দলীয় ৯.৫ ওভারে রাহুল আউট হলেও ফিঞ্চ ৬৩ রানের জুটি
গড়েন ডেভিড ওয়ার্নারের সঙ্গে। তবে টি-টোয়েন্টি ম্যাজাজে রান তুলতে পারেন নি
তারা। ৫৪ বলে ৬৩ রানের জুটি গড়েন দু’অস্ট্রেলিয়ান। দলের পক্ষে সর্বোচ্চ
৬২ বলে ৬৮ রান করেন ফিঞ্চ। যারমধ্যে ২ ছক্কা ও ৭ চার হাঁকান তিনি। আর
ওয়ার্নার খেলেন ৩১ রানে ৫৫ দুর্দান্ত ইনিংস। ২ ছক্কা ও ৬ চার মারেন তিনি।
এই সুবাদে নির্ধারিত ওভারে ১৫৭ রানের পুঁিজ পায় হায়দরাবাদ। মুম্বাইয়ের
পক্ষে লাসিথ মালিঙ্গা ২ উইকেট নেন ৩৫ রানে। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা
হাদরাবাদ দলীয় ২ রানে চিদাম্বরাম গৌতমকে হারায়। তবে দ্বিতীয় জুটিতে
সিমন্সের সঙ্গে রাইডুর ১৩০ রানের জুটিতে সহজ জয়ের দিকে এগিয়ে যায় মুম্বাই।
সিমন্স করেন ৫০ বলে ৬৮ রান। যারমধ্যে ছিল ৪ ছক্কা ও ৫ চার মারেন। রাইডু ও
করেন ৬৮ রান। তার ৪৬ বলের ইনিংসটি সাজানো ৬ চার ও ৩ ছক্কায়। এই সুবাদে
হয়েছেন ম্যাচ সেরা।
No comments:
Post a Comment