Wednesday, May 7, 2014

সাঈদীর রায়ের জেরে নাশকতায় রেলে ক্ষতি ৭০ কোটি

জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর রায়ের পর থেকে নাশকতায় রেলের ক্ষতি হয়েছে ৭০ কোটি টাকা। আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বাংলাদেশ রেলওয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় নাশকতা বন্ধ করতে পেরেছে।
বুধবার রাজধানীর আবদুল গণি রোডে বোমা হামলায় নিহত রেলের নিরাপত্তা কর্মী আবুল কাশেমের পরিবারকে ১০ লাখ টাকা সঞ্চয়পত্র হস্তান্তর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মুজিবুল হক এ কথা বলেন। মন্ত্রী বলেন, সাঈদীর রায়ের পর থেকে যেভাবে রেলের ওপর ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তাতে রেলের ক্ষতি হয়েছে প্রায় ৭০ কোটি টাকা। রেলপথমন্ত্রী আরও বলেন, বিএনপির মদদে জামায়াত-শিবির একের পর এক রেলে আগুন, ফিসপ্লেট উল্টে ফেলা, স্টেশনে হামলা চালিয়ে রেলকে পুরোপুরি ধ্বংস করতে চেয়েছিল। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে আসেন, রেলকে রক্ষা করতে সরাসরি নির্দেশ দেন। তার প্রচেষ্টায় এবং আনসার-ৠাবের সহযোগিতায় রেলকে বড় ধরণের নাশকতা থেকে রক্ষা করা গেছে। সঞ্চয়পত্র হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী নিহত আবুল কাশেমের স্ত্রী বুলবুলি আক্তারের হাতে ৭ লাখ ও মা রুবিয়া বেগমের হাতে ৩ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রেল সচিব আবুল কালাম আজাদ, মহাপরিচালক তাফাজ্জল হোসেন, যুগ্ম মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী প্রমুখ। গত বছরের ২৯ ডিসেম্বর কমলাপুর স্টেশনে দায়িত্বপালনকালে দুর্বৃত্তদের বোমা হামলায় গোপালগঞ্জের আবুল কাশেম নিহত হন। সেদিন দুর্বৃত্তদের ব্যাগ তল্লাশি করতে গেলে তারা কাশেমের মুখে বোমা নিক্ষেপ করে। পরে রেলের নিরাপত্তাকর্মীদের হাতে দুই দুর্বৃত্ত ধরা পড়ে।

No comments:

Post a Comment