নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জন খুনের ঘটনায় র্যাব জড়িত
অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে
সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন। বুধবার দুপরে বিএনপির কেন্দ্রীয়
কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৩৩তম শাহদাত
বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক যৌথসভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ
দাবি জানান।

তিনি
অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ত্বে যারা ছিলেন
তাদের তিনজনকে বরখাস্ত করার মধ্যদিয়ে সরকার স্বীকার করে নিয়েছে এ ঘটনায়
সঙ্গে র্যাব জড়িত। সুতরাং সরকার প্রত্যক্ষভাবে জড়িত। তাই এ দায় নিয়ে
সরকারকে পদত্যাগ করতে হবে। মির্জা ফখরুল আরও অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জের
ঘটনায় সরকারের এক মন্ত্রীর ছেলের জড়িত থাকার অভিযোগ উঠেছে। তিনি বলেন, যে
র্যাবকে জনগণের জানমাল রক্ষা ও নিরাপত্তার জন্য গঠিত করা হয়েছিল সেই
র্যাবেই জনগণের গুম খুনের সঙ্গে জড়িত। সরকার রাজনৈতিক উদ্দেশ্যে অবৈধ
ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুলিশ র্যাবকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে।
তিনি আরও বলেন, সরকার পুরোপুরি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে শত্রু হিসেবে
তাদের গুম-খুন করছে। জাতির সামনে এখন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে।সরকারের
উপর এখন আর সাধারণ মানুষের কোন আস্থা নেই। নারায়ণগঞ্জের ঘটনায় গঠিত তদন্ত
কমিটির উপর জনগণের আস্থা নেই বলেও মন্তব্য করেন তিনি। কারণ যাদের বিরুদ্ধে এ
অভিযোগ তাদের দিয়েই তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, ১ জানুয়ারি ২০১৩ থেকে ১
জুলাই পর্যন্ত ৮০ জন এবং ১ আগষ্ট থেকে ৫ জানুয়ারি ২০১৪ পর্যন্ত ১৯ জন গুমসহ
১৩২ জন আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। ৬ জানুয়ারি থেকে ২৮
ফেব্রুয়ারি পর্যন্ত নিহত ৩৫ ও গুম ৬। এ পর্যন্ত মোট ২৪৭ জন নিহত এবং ২৫ জন
গুম হয়েছেন। এছাড়া জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৭ মে
থেকে ৯ জুন পর্যন্ত ১৪ দিনব্যাপি কর্মসূচিও ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে
আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু,
যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক
গোলাম আকবর খন্দকার, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক
সম্পাদক খাইরুল কবির খোকন, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল,
সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলীসহ সহযোগী সংগঠণের নেতারা।
No comments:
Post a Comment