Thursday, May 8, 2014

দেবহাটায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক

সাতক্ষীরার দেবহাটা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর(বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় দেবহাটা উপজেলার খানজিয়া বিওপির অধীনে নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন- বর্ডার গার্ড বাংলাদেশ সাতক্ষীরার নীলডুমুর ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর কাজী আহাদুল ইসলাম এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ৩ ব্যাটালিয়ানের কমাড্যান্ট কেএম প্রসাদ। সাতক্ষীরার নীলডুমুর ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর কাজী আহাদুল ইসলাম বাংলানিউজকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈঠকে সীমান্তে চোরাচালান, মানব ও মাদক পাচার প্রতিরোধসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

No comments:

Post a Comment