হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের একটি প্লেন থেকে ৫টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ। এ ঘটনায় মো. সানি নামে একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি ময়মনসিংহে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সোনারবারসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন এক কেজি। মূল্য ৪২ লাখ টাকা। কাস্টসম ইন্টিলিজ্যান্সের উপ পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক সানি সোনার কথা না জানিয়ে কৌশলে গ্রিন চ্যানেল পার হতে চান। এসময় তারে গতিবিধি সন্দেহ হলে কাস্টসম কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন। এরপর তার শরীরে তল্লাশি চালিয়ে কোমরের বেল্টের মধ্যে লুকানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। আটক সানি রাজধানীর রামপুরা এলাকার কাদের শেখ নামে এক ব্যবসায়ীর ছেলে। কাদের শেখ গত বছর ২৪ বার বিদেশ ভ্রমণ করেছেন বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। সানির বাবা গত এক বছরে বাংলাদেশে কী কী পণ্য এনেছেন এখন তা খতিয়ে দেখবেন কাস্টমস কর্মকর্তারা। মোস্তাফিজুর রহমান জানান, আমদানি অনুমতিপত্র সাপেক্ষে বিদেশ থেকে ২০ গ্রাম থেকে সর্বোচ্চ ২ কেজি সোনা আনা যায়। তবে সানির কাছে কোনো অনুমতিপত্র ছিলনা। প্লেনটি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে সকালে ঢাকায় আসে।
No comments:
Post a Comment