বাংলাদেশ ও সার্বিয়ার মধ্যে কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা
অব্যাহতি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ সোমবার
সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ
প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক
শেষে মন্ত্রিপরিষদসচিব মো. মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য
জানান। চুক্তি স্বাক্ষর হলে দুই দেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা
ভিসা অব্যাহতি পাবেন ও ট্রানজিটে সুবিধা পাবেন। তাঁরা ৯০ দিনের জন্য এ
সুবিধা পাবেন। এ চুক্তির নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। তবে কেউ যদি এই চুক্তি
প্রত্যাহার করতে চায় তা নোটিশ দিয়ে করতে হবে। আজকের বৈঠকে বস্ত্র খাত
দেখাশোনার দায়িত্ব বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র দপ্তরের
হবে—এ-সংক্রান্ত একটি প্রস্তাবও সংশোধন করে অনুমোদন দেওয়া হয়েছে।
No comments:
Post a Comment