Saturday, May 10, 2014

চউক বোর্ডে চার সদস্য নিয়োগ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) তিন বছরের জন্য চারজন বোর্ড সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে দু’সদস্য নতুনভাবে যুক্ত হয়েছে। বাদ পড়েছে পুরনো দু’সদস্য। গত ৪ মে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব শ্যামলী নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ পাওয়া বোর্ড সদস্যরা হলেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গণি চৌধুরী। এবার নতুনভাবে যুক্ত হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন। বাদ পড়েছে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও আনোয়ারা উপজেলা সভাপতি বাহার উদ্দিন খালেক। তবে এখনো পর্যন্ত এই ধরণের কোনো প্রজ্ঞাপন সিডিএতে এসে পৌঁছায়নি বলে জানা গেছে। সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বাংলানিউজকে বলেন,‘এধরণের খবর শুনেছি। তবে আমার কাছে এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোনো চিঠি আসেনি।’

No comments:

Post a Comment