Saturday, May 10, 2014

শ্রীনগরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ষোলঘর এলাকা থেকে পাভেল (৩০) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়। পাভেল কুড়িগ্রাম জেলার মুজফর হকের ছেলে।
তিনি ঢাকায় থাকতেন বলে জানা গেছে। শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) মো.মোস্তাফিজ  বাংলানিউজকে জানান, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

No comments:

Post a Comment