ভারতীয় প্রিমিয়ার লীগে(আইপিএল) ৬ষ্ঠ জয়
পেল কলকাতা। গতকাল হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েছে গৌতম গম্ভীরের দল।
কলকাতার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার রেখেছেন সাকিব আল হাসান। মাত্র ২২ রানে ২
উইকেট পেয়েছেন এ অলরাউন্ডার।

রোববার
প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১৪২ রান তুলে হায়দরাবাদ। জবাবে ২ বল বাকী
থাকতে ৩ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলে ফেলে কলকাতা। এ জয়ে লীগ তালিকায় ১১
ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে কলকাতা। সমান ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট
নিয়ে হায়দরাবাদের অবস্থান সপ্তমস্থানে। গতকাল টস জিতে ব্যাটিংয়ে নামা
হায়দরাবাদের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান আসে বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড
ওয়ার্নারের ব্যাট থেকে। তার ১৮ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। ইরফান
পাঠান অপরাজিত থাকেন ২৩ রানে। কলকাতার পক্ষে উমেশ যাদব সর্বোচ্চ ২৬ রানে
রানে নেন ৩ উইকেট। এ সুবাদে হয়েছেন ম্যাচ সেরাও। জয়ের লক্ষ্যে ব্যাট করতে
না কলকাতার শুরুটা ভাল হয়নি। দলীয় ৮ রানে বিদায় নেন গম্ভীর। তবে রবিন
উথাপ্পার সঙ্গে মনিশ পান্ডে ৫১ রানের জুটি গড়ে জয়ের ভিত্তি পায় কলকাতা।
উথাপ্পা করেন ৪০ রান। শেষ দিকে টেন ডেসকাটের সঙ্গে ইউসুফ পাঠান ৪২ রানের
অবিচ্ছিন জুটি গড়লে জয় নিয়ে মাঠ ছাড়ে কলকাতা। পাঠান করেন ২৮ বলে ৩৯ রান। এই
রান করতে ২ ছক্কা ও ২ চারের হাঁকিয়েছেন তিনি।
No comments:
Post a Comment